টুঙ্গিপাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেফতার

আপডেট : ১৮ জুন ২০১৬, ১২:৫২
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ১৪ হাজার জাল টাকাসহ মো. রমজান শেখ (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার খালেকের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
রমজান শেখ টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের মো. মজ্জুম শেখের ছেলে।
 
টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, জাল টাকা বেচাকেনা হবে এমন খবরের ভিত্তিতে উপজেলার খালেকের বাজারে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জাল টাকা ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে রমজান শেখকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১৪টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় অপর দুইজন পালিয়ে যায়। 
 
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি মাহমুদুল হক।