‘লাইভ’ হত্যার দৃশ্য ফেসবুকে!

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৩:৪২
ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের সময় খুন হয়েছেন শিকাগোর ২৮ বছর বয়সী এক যুবক। খুন হওয়ার আগে ফেসবুকের লাইভ স্ট্রিমিং সেবা চালু করে রাখায় রেকর্ড হয়েছে তার গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা।
 
১৪ মিনিটের ওই লাইভ স্ট্রিম করা ভিডিও-তে শুরুর ৬ মিনিটে দেখা গেছে, রাস্তার পাশে বসে বন্ধুদের সাথে খানাপিনা ও গল্পগুজবে সময় পার করছেন অ্যান্টনিও পার্কিনস নামের ওই যুবক। কিন্তু এরপরই শুরু হয় গোলাগুলি ও চিৎকার-চেঁচামেচি।  
 
শিকাগো পুলিশ ও গোয়েন্দাদের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করে বলা হয়েছে, পার্কিনস গুলিবিদ্ধ হওয়ার সময় ফেসবুকের লাইভ স্ট্রিমিং সেবা চালু ছিলো।
 
ফেসবুকের পক্ষ থেকেও জানানো হয়েছে, লাইভ স্ট্রিমিংয়ের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পার্কিনস।
 
চলতি সপ্তাহে এমন আরেকটি ঘটনা ঘটে ফ্রান্সে। ইসলামিক স্টেটের এক জঙ্গি দেশটির এক পুলিশ কমান্ডার ও ওই কমান্ডারের সহযোগীকে খুন করে তা লাইভ স্ট্রিম করে ফেসবুকে। সূত্র- সিএনএন মানি।