মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৫:০৬
 
মাগুরায় সড়ক দুর্ঘটনায় সরস্বতী রাণী বিশ্বাস (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার কেচুয়াডবি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত সরস্বতী রাণী সদর উপজেলার কেচুয়াডবি গ্রামের স্বপন বিশ্বাসের মেয়ে। আহতদের মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, দুপুরে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার কেচুয়াডবি নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সাথে ও নছিমানের মধ্যে এই সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধারকরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় সরস্বতীর মৃত্যু হয়।
 
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।