গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন। নিহত শরীফ হোসেন (১৯) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হুগলী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি কভার্ড-ভ্যান চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের গলান বাজারে কাঞ্চন-মীরেরবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে শরীফ ফল ক্রয় করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে পড়ে যান। মীরেরবাজারগামী একটি ট্রাক এ সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) চন্দন দে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কভার্ড-ভ্যানের চালক আবু সাঈদ বাদী হয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
