নাটোরের সিংড়া উপজেলায় নতুন বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারে তিনি বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এতে করে কয়েকটি গ্রামের ৮৩টি পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসলো।
এ সময় সন্ত্রাসীদের কোনো দল নাই মন্তব্য করে প্রতিমন্ত্রী অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষদের সোচ্চার হওয়ার আহ্ববান জানান।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদার এতে সভাপতিত্ব করেন। এতে জেলা পল্লি বিদ্যুত সমিতি-১ এর ডিজিএম বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা যুব লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখনসহ উপজেলা ও স্থানীয় ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
