কাহারোলে বাস-ট্রাক সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৮:১৬
দিনাজপুরের কাহারোল উপজেলার গড়েয়াহাট নামক স্থানে শনিবার বিকেলে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে আরিফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
 
আরিফ দুর্ঘটার শিকার মিনিবাসের হেলপার ও পঞ্চগড় জেলা সদরের গালাসী এলাকার আজিজুল হকের ছেলে। এ সময় কমপক্ষে ৯ জন আহত হন।
 
দিনাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লেগে ওই হতাহতের ঘটনা ঘটেছে।