মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ১৮ জুন ২০১৬, ২০:৩৬
মুন্সীগঞ্জে  অটোরিকশাচাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে।
 
শনিবার সিরাজদিখানে উপজেলার শেখর নগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাখি মণ্ডল (৭) তীর্থঘাট গ্রামের নিধন মণ্ডলের কন্যা। সে উত্তর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
 
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, রাখি আইসক্রিম কেনার জন্য বাড়ির পাশে দোকানে  যাচ্ছিল। দোকানে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। রাখিকে ঢাকা মিটফোট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।