দৈনিক ইত্তেফাকের বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সংবাদদাতা শফিউল আলম বিপুল(৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে কালিশ-পুনাইল সংলগ্ন বীজরুল মোড় (কড়ইতলা) এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হন । বিপুল উপজেলার বর্সণ গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে ।
বিপুল ব্যক্তি জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক । রবিবার সকাল ১০টায় বর্সন গ্রামে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, পেশাগত দ্বায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিক বিপুল উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে কড়ইতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুমুর্ষ অবস্থায় তাকে বীজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক বিপুলের অকাল মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শরীফুন্নেছা, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, থানার ওসি হাসান শামীম ইকবাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ।
