ফেনীতে যানজট নিরসনে মতবিনিময়

আপডেট : ১৮ জুন ২০১৬, ২২:১৮
ফেনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে যানজট নিরসনে পরিবহন মালিক, শ্রমিক ও সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের এক মতবিনিময় সভা শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
 
ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম সভার সভাপতিত্ব করেন। এ সময় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোরশেদ, ফেনী ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. ফারুক, মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজম চৌধুরী, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী, স্টার লাইন পরিচালক জামাল উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুল, ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, ফেনী জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মহিপাল কার মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. মামুন চৌধুরীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।