চট্টগ্রামের বায়েজিদ থানার হারোয়ার দীঘি এলাকায় আগুনে পুড়েছে চারটি দোকান। এতে ৩ লাখ ৪০ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার ভোর সোয়া ৫টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, আগুনে চারজন মালিকের চারটি দোকান পুড়ে গেছে।
