সাতক্ষীরায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৪৫

আপডেট : ১৯ জুন ২০১৬, ১১:৪৩
 
সাতক্ষীরায় বিভিন্ন মামলায় ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ২০, জিআর মামলার ১২, সিআর মামলার ৫ আসামি ও ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১০ আসামি রয়েছে।