স্মার্টফোনের বাজারে খুঁটি গেঁড়ে ভালো মতোনই দাঁড়াতে চাইছে প্যানাসনি, কিন্তু সেটা আবার ‘ফেল কড়ি, মাখো তেল’ প্রবাদকে আমলে না নিয়েই। যার প্রমাণ, আবারও কম দামের ফোন উন্মোচন। সম্প্রতি পি৭৫ নামের একটি ফোন এনেছে জাপানভিত্তিক প্রতিষ্ঠানটি। এতে জুড়ে দেয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি।
ডিভাইসটি ভারতের বাজারে ৫ হাজার ৯০০ রুপিতে পাওয়া যাচ্ছে, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৬ হাজার ৯০০ টাকা।
৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে স্ক্রিনের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর।
১ জিবি র্যামের এই ডিভাইসে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, সঙ্গে জুড়ে দেয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ। তবে ডিভাইসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি, যা প্যানাসনিকের এই অত্যাধুনিক মডেলকে জোগাবে অফুরান প্রাণশক্তি। সূত্র- এনডিটিভি।
