শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুইজন যুবককে আটক করেছে র্যাব-৫।
আটককৃতরা হলো উপজেলার মনাকষা ইউনিয়নাধীন রানীনগর হঠাৎপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মাসুদ (২৫), রনীনগর বাগানপাড়া গ্রামের আনিসুর রহমান শুকুদ্দীর ছেলে নাজিম উদ্দিন (২১)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি সাহিদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে মনাকষা এলাকার একটি বাগান অভিযান চালিয়ে পিস্তুল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ ওই দুই যুবককে আটক করা হয়।
শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানায়।
