নবাবগঞ্জে যুবকের আত্মহত্যা

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৫:১৯
দিনাজপুরের নবাবগঞ্জে খাদেমুল ইসলাম (২০) নামে এক নব বিবাহিত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বিনোদনগর ইউনিয়নের খামার দেবীপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে। 
 
পুলিশ জানায়, ২ মাস পূর্বে বিয়ে করা খাদেমুল ইসলাম গত শনিবার রাতে অন্যান্য দিনের মতো তার স্ত্রী শারমিন বেগমকে নিয়ে ঘরে ঘুমাতে যান। সেহরীর সময় তার স্ত্রী শারমীন বেগম জেগে উঠে দেখতে পান তার স্বামী ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার চিৎকারে পরিবারের সদস্যরা গিয়ে ঝুলন্ত লাশ রশি থেকে নামায়। গত রবিবার সকালে নিহতের পিতা মমিনুর রহমান থানায় তার ছেলের আত্মহত্যা করার অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।