বগুড়ার আদমদীঘির দিঘরা গ্রামে গ্যাসের বড়ি খাওয়ার পর মিজান (৫৫) নামে একজনের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে আজ রবিবার সকালে মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, আদমদীঘির দিঘরা গ্রামের আছির উদ্দীনের ছেলে মিজান গত শনিবার বিকেলে আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাসের বড়ি সেবন করে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। মিজানের অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্য হয়।
