উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে কুড়িয়ে পাওয়া কোটি টাকা মূল্যবানের কথিত কষ্টিপাথরের মূর্তি থানায় জমা করা হয়েছে। জানা গেছে, গত ২১ মে মনিরাম গ্রামের শাহ্ আলম মিয়ার ছেলে সাইয়েদুল মোরসালিন (৮) বাড়ি পিছনে পরিত্যক্ত পুকুরে আম কুড়াতে গিয়ে ২ কেজি ৩৪০ গ্রাম ওজনের একটি কথিত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি কুড়িয়ে পায়।
শাহ্ আলম স্থানীয় আসাদুজ্জামান এর নিকট পাথরটি নিয়ে গেলে তারা ২ জনে গত ১৮ জুন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হুদার নিকট পাথরটি প্রেরণ করেন। চেয়ারম্যান মূর্তিটি রবিবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)’র নিকট জমা করেন। এদিকে কথিত কষ্টিপাথরের মূর্তিটি মূল্যবান ও রাষ্ট্রীয় সম্পদ বলে মনে করায় ইউএনও তা সিল গালা করে থানায় জমা দেন।
