আড়াইহাজারে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৬:৪৫
আড়াইহাজার  উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের উদ্যেগে  সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রবিবার বিকালে উপজেলার দুবাই প্লাজার সামনে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সফর আলী মিয়া, আ. আলিম, ডা. শাহজাহান মোল্লা,  মোহাম্মদ লাল মিয়া, মোহাম্মদ মুছা, কাজী রমিজ উদ্দিন, আতাউর রহমান প্রমুখ।