কুমিল্লায় পানিতে ডুবে ফারহান নামে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে জেলার বরুড়া উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের জুবায়ের হোসেনের ছেলে।
জানা গেছে, রবিবার দুপুরে শিশু ফারহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠলে আশপাশের লোকজন লাশ উদ্ধার করে।
