ডোমারে পিটিয়ে চিতা বাঘ হত্যা

আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:৪৪
নীলফামারীতে একটি চিতা বাঘের বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।
 
রবিবার দুপুরে ডোমার উপজেলা মিরজাগঞ্জ সংলগ্ন সাবেক ছিটমহল বালাপাড়া খাগড়াবাড়ীতে এ ঘটনা ঘটে।
 
ওই এলাকার বাসিন্দা রহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত তিনদিন ধরে এলাকার বিভিন্ন বাসা বাড়ির হাঁস মুরগি ছাগল হারিয়ে যাচ্ছিল। সকলের ধারনা ছিল শিয়াল নিয়ে যাচ্ছে। এ অবস্থায় রবিবার সকালে শিয়ালের মতো একটি প্রাণী দেখা যায়। এলাকার যুবকরা শিয়াল মনে করে দীর্ঘ সময় তাড়া করার পর প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলে।