মৃতদেহে ইয়াবা

আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:৫৭
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা মো. দিলদার মোহাম্মদ ওরফে লালু (১৬) নামে এক যুবক পেটের ভেতর করে ইয়াবা পাচার করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন।
 
তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ফরিদ আলমের ছেলে।  রবিবার দুপরে মৃতদেহের ময়নাতদন্ত করতে গিয়ে ইয়াবাগুলো বের করা হয়।
 
কক্সবাজার সদর হাসপতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুলতান আহমদ সিরাজী জানান, শনিবার গভীর রাতে পুলিশের আনা একটি মৃতদেহ রবিবার সকালে ময়নাতদন্ত করা হয়। ওই মৃতদেহে  পলিথিন মোড়ানো ৫টি ছোট্ট প্যাকেটে ইয়াবা পাওয়া যায়।