দেশব্যাপী গুপ্ত হত্যা, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকালে পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দির মিলনায়তনে স্থানীয় হিন্দু সম্প্রদায়, রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি এক মতবিনিময় সভায় এ নির্মূল কমিটি গঠন করা হয়।
সমাজসেবক বাবু সুভাষ মজুমদারকে সভাপতি ও অধ্যক্ষ আজিম-উল-হককে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরে পূজা উৎযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারীর সভাপতিত্বে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ সহসভাপতি এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, আরিফ-উল- হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, দিলিপ কুমার পাইক ও হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি গোপাল রায় প্রমুখ।
