গণিত
হিমন এডওয়ার্ড গমেজ
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গাণিতিক প্রতীক
১। গাণিতিক বাক্য কী?
উত্তর: গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নি:সন্দেহে বলা যায়।
২। খোলা বাক্য বলতে কী বোঝায়?
উত্তর: খোলা বাক্য হলো বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্য। অথবা, বাক্যটি যখন সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তখন তাকে খোলা বাক্য বলে।
৩। অক্ষর প্রতীক কাকে বলে?
উত্তর: অজানা সংখ্যা নির্দেশ করে যে বিশেষ প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে। যেমন: ক, খ, গ, ঘ ইত্যাদি।
৪। সংখ্যা প্রতীক কতটি?
উত্তর: ১০টি। যেমন: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০।
৫। প্রক্রিয়া প্রতীক কতটি?
উত্তর: ৪টি। যেমন: +, —, ´, ¸।
৬। সম্পর্ক প্রতীক কতটি?
উত্তর: ৮টি। যেমন: > (বড়), < (ছোট), = (সমান) , ( (সমান নয়), (ছোট অথবা সমান), (বড় অথবা সমান), > (বড় নয়), < (ছোট নয়)
৭। ৩১ — (৩ ´ ২) ¸ ২৫ = কত?
উত্তর: ১
৮। গাণিতিক বাক্যে প্রকাশ কর: ১২০ কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল কত?
উত্তর: ১২০ ¸ ৪০ = ৩
৯। ৭২¸ক = ৬, এখানে ‘ক’ এর মান কত? উত্তর: ক এর মান ১২।
১০। ৩ ´ ক + ২ = ১৪ হলে ক এর মান কত? উত্তর: ৪
