কম দামে অত্যাধুনিক ফিচারের ফোন এনে ইতোমধ্যেই বাজারে একটা স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছে ওয়ানপ্লাস। স্যামসাং ও অ্যাপেলের রমরমা ব্যবসার মধ্যেও অল্প দিনেই নিজেদের জায়গাটা বেশ পোক্তও করে ফেলেছে এই চীনা ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। কিন্তু এবার বুঝি বেশ বিপাকে পড়তে যাচ্ছে কোম্পানিটি।
সম্প্রতি ওয়ানপ্লাস থ্রি স্মার্টফোনটি কিনেছেন এক ক্রেতা। তিনি অভিযোগ তুলেছেন, ফোনটিতে নাকি আগে থেকেই বেশ কিছু পর্নো ভিডিও লোড করা ছিল!
মজার বিষয় হলো ক্রেতা তাতে খুব একটা ক্ষুব্ধ নন। বরং তিনি আক্ষেপের সুরেই জানিয়েছেন, অশ্লীল ভিডিওগুলি এইচডি নয়!
এক পোস্টে তিনি লিখেছেন, 'হয়তো কোম্পানিটি আমাকে খুঁজছে। তাদের জানিয়ে রাখি, ভিডিওগুলো এইচডি ছিল না। এর সঙ্গে কিছু ছবি ও জিপ এবং ডক ফাইলও রয়েছে।'
রেড্ডিডে দেয়া ওই পোস্টের সঙ্গে ছবি ও ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন ওই ক্রেতা। তার নতুন ফোনে এসব কীভাবে এলো, কোম্পানির কাছ থেকে তার জবাব চেয়েছেন তিনি।
ওয়ানপ্লাস থ্রি ফোনটির বাজার দর ২৭ হাজার ৯৯৯ রুপি। এত দামি ফোনে কীভাবে আগে থেকেই পর্নো ভিডিও প্রি-লোডেড ছিল, তা নিয়ে বিস্মিত নির্মাতা প্রতিষ্ঠানটিও। তবে তাদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র- ডেক্কান ক্রনিকল।
