সাতক্ষীরায় জামায়াত-শিবিরের চার কর্মীসহ আটক ৩৯

আপডেট : ২০ জুন ২০১৬, ১১:৩১
সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানের ১১তম দিনে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে।
 
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
 
পুলিশ জানায়, জেলা সদরে ১০ জন, কলারোয়ায় সাতজন, তালায় তিনজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটায় একজনকে আটক করা হয়েছে।
 
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
উল্লেখ্য, ১১ দিনে জেলায় পাঁচ শ দুইজনকে  আটক করা হয়েছে।