অপহৃত তরুণী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী

আপডেট : ২০ জুন ২০১৬, ১২:১২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে রবিবার দুপুরে অপহৃত তরুণী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী বলে জানা গেছে।
 
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী জানান, অপহৃত মেয়েটি (২৮) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও সম্প্রসারিত আল বেরুনী হলের এক কর্মচারীর মেয়ে। 
 
রবিবার দুপুর ১২টার দিকে মাইক্রোবাসে করে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়।
 
এ ঘটনায় মেয়েটির ছোট ভাই জানান, এখনও তারা কাউকে সন্দেহ করতে পারছেন না। কারও সঙ্গে তার আপুর দ্বন্দ্ব ছিল বলেও তার পরিবার জানে না।
 
আশুলিয়া থানার ওসি মুহসিনুল কাদির বলেন, ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তরুণী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছিল। আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।