সাশ্রয়ী অ্যালকাটেল এক্স১ বাজারে

আপডেট : ২০ জুন ২০১৬, ১৪:১৫
বাংলাদেশের বাজারে অ্যালকাটেল এক্স১ স্মার্টফোন নিয়ে এসেছে ইরাসেল লিমিটেড। এতে ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস ডুয়েল এলইডি ফ্ল্যাশের রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম এবং ৫ ইঞ্চির ডিসপ্লে জুড়ে দেয়া হয়েছে।
 
৬৪ বিটের ১.৪ গিগাহার্জের অক্টাকোর প্রসেসরের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্নাপড়্রাগন এমএসএম৭৯২৯। এতে আরও রয়েছে অ্যাড্রিনো৪০৫ (গ্রাফ্রিক্স প্রসেসর), জি-সেন্সর, জাইরোস্কোপ, ইকমপাস, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর।
 
স্মার্টফোনটিতে রয়েছে ফেজ ডিটেকশন অটো ফোকাস (পি ডি এ এফ), টাচ ফোকাস, স্মাইল ডিটেকশন, এইচডিআর, ফেস বিউটি মোড, ভয়েস ক্যাপচার, ৭৯.৮ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল। অ্যাপাচার সাইজ এফ/২.২, ক্যামেরা সেন্সর ১/৩.০৬ ইঞ্চি, পিক্সেল সাইজ ১.১২ মাইক্রোমিটার, হাই ডাইনামিক রেঞ্জ।
 
সেলফিপ্রেমীদের জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে আছে এফ ২.০ অটোফোকাস এলইডি ফ্ল্যাশ এবং ৭৫ ডিগ্রি উয়াইডার অ্যাঙ্গেল, এতে সবাই মিলে তোলা যাবে গ্রুপ সেলফি কিংবা উইফি।
 
স্মার্টফোনটিতে রয়েছে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য ২১৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। ২ জিবি র‍্যামের হ্যান্ডসেটটির ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি, যা মাইক্রো এসডি দ্বারা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
৫ ইঞ্চি সুপার অ্যামুলেড ডিসপ্লে ১২৮০*৭২০ পিক্সেল ডিসপ্লের সেটটি অন্যান্য যে কোনো ৫ ইঞ্চি ডিসপ্লের সেটের চেয়ে ৫০% পাতলা। ডিসপ্লে রেজ্যুলেশন ২৯৪ পিপিআই।
 
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, মিরা ভিশন ইমেজ টেকনোলজির জন্য মোবাইলটির স্ক্রিন কালার চোখের জন্য বেশ আরামদায়ক এবং ছবি, ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস কিংবা টেক্সট হবে ব্যবহারকারীর মনের মত। ডিজাইন ডুয়াল সিমের কালো রংয়ের স্মার্টফোনটির বডির দৈর্ঘ্য ১৪৫ মিলিমিটার, প্রস্থ ৬৯.২ মিলিমিটার এবং পূরত্ব ৬.৯৯ মিলিমিটার, ওজন ১৪০ গ্রাম।
 
ডিভাইসটির দেশীয় পরিবেশক ইরাসেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত জানান, সবাই ছোট ডিভাইসের মধ্যে সব কিছু পেতে চায়। অ্যালকাটেল এক্স১ স্মার্টফোনটির মধ্যে সব ধরনের উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। আগামীতে আমরা আরও উন্নত প্রযুক্তির স্মার্টফোন নিয়ে বাজারে আসব।
 
১ বছরের ওয়ারেন্টি এবং ফ্রি হোম ডেলিভারিসহ ১৩ হাজার ৯৯৯ টাকার স্মার্টফোনটি যাওয়া যাচ্ছে কেবল 'বাইমোবাইল ডটকম ডটবিডি'তে।