কালীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আপডেট : ২০ জুন ২০১৬, ২০:০৩
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার আইনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
তিনি জানান, উপজেলার নাগরী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় ওই বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়।