চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার সকালে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে ১১ হাজার ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেট, আড়াই কেজি গাঁজা, ৪০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
