জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৮তম অধিবেশন আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট হলে এ অধিবেশন হবে। অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট ও রিপোর্ট উত্থাপন করা হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
এসময় সিনেট সদস্য, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
