মহালছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:১৬

খাগড়াছড়ি জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে মহালছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরীন ঊর্মি, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার এবং জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, মধুমিতা ত্রিপুরা ও সুমাইয়া আক্তার বক্তব্য রাখেন।