তরুণ সতীর্থ আলেক্সান্দার ভেরেভকে ফাইনালে ৬-১, ৫-৭, ৬-৩ গেমে পরাজিত করে বিশ্বের ১৯২তম খেলোয়াড় হিসেবে হল ওপেনের শিরোপা জিতেছেন জার্মান খেলোয়াড় ফ্লোরিয়ান মেয়ার। উইম্বলডনের অনুশীলনমূলক এই ইভেন্টের ২৪ বছরের ইতিহাসে র্যাংকিংয়ে এত নিচে থাকা কোন খেলোয়াড়ের এটাই প্রথম শিরোপা জয়।
৩২ বছর বয়সী মেয়ার ২০১৩ সালে বুখারেস্ট শিরোপা জয়ের পরে এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় শিরোপা জয় করলেন। এর আগে শনিবার ১৯ বছর বয়সী বিশ্বের ৩৮ নম্বর খেলোয়াড় ভেরেভ বর্তামন চ্যাম্পিয়ন রজার ফেরেদারকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন।
জার্মান খেলোয়াড় হিসেবে এর আগে হল ওপেনের শিরোপা জিতেছেনে টমি হাস (১০০৯, ২০১২), ফিলিপ কোলশ্রেইবার (২০১১), ডেভিড প্রিনোসিল (২০০), নিকোলাস কেইফার (১৯৯৯) ও মাইকেল স্টিচ (১৯৯৪)।
