বেনাপোল সীমান্তের বারপোতা এলাকার একটি মাছের ঘের সোমবার দুপুরে ইয়াব আলী (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াব আলী বারোপোতা গ্রামের তক্কেল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, ইয়াব ওই গ্রামের জোড়া খুন, চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি দলবল নিয়ে দুপুরের দিকে একটি মাছের ঘেরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ইয়াবকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গীরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
বেনাপোল পোর্টথানার পুলিশ জানায়, বন্দুকটি ঘের মালিকের লাইসেন্স করা অস্ত্র বলে জানা গেছে। তবে মালিক বিহীন অবস্থায় কেন অস্ত্রটি ঘেরে ফেলে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
