স্যামসাংয়ের পণ্য কিনে বালি যাচ্ছেন মাহমুদ কবির

আপডেট : ২০ জুন ২০১৬, ১৭:৪৩
ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে আয়োজিত ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারের প্রথম সপ্তাহের বালি ট্রিপ বিজয়ীর নাম ঘোষণা করেছে ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স।  প্রথম বিজয়ী এএসএম মাহমুদ কবির বিজয় স্মরণীর স্যামসাং অনুমোদিত ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল শো-রুম থেকে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনে এই ট্রিপ জিতে নেন।
 
ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের (স্যামসাং অনুমোদিত ডিস্ট্রিবিউটর) রিটেইল সেলস ম্যানেজার মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘বাংলাদেশে স্যামসাং ইলেকট্রনিক্স-এর ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারে ডিস্ট্রিবিউটর হিসেবে অংশ নিতে পেরে ইলেক্ট্রা গর্বিত। আমরা আনন্দিত যে, এএসএম মাহমুদ কবির আমাদের শো-রুম থেকে মাইক্রোওয়েভ ওভেন কিনে বালি ট্রিপ জিতে নিয়েছেন। আমরা আশা করি, তিনি সবসময় স্যামসাং-এর সাথেই থাকবেন।’
 
এই রমজান মাসে, গ্র্যান্ড ইনভাইট’ অফারে গ্রাহকরা যেকোনো ইলেকট্রনিক্স পণ্য কিনে জিতে নিতে পারবেন ৩ দিন ২ রাতের আরও ৪টি বালি ট্রিপ (কাপল ট্রিপ) এবং প্রতিদিন একটি ৩২” কার্ভড টিভি। এছাড়াও স্যামসাং বাংলাদেশ-এর হোম অ্যাপ্লায়েন্স পণ্যে বিদ্যমান অফারগুলোও থাকবে।
 
শুধু রমজান মাসে স্যামসাং অনুমোদিত স্টোরসমূহ থেকে কেনা পণ্যে এ অফার প্রযোজ্য। স্যামসাং-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটরগুলো হচ্ছে - ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‌্যাংগস্ এবং সিঙ্গার।