মুন্সীগঞ্জে বোমা বিস্ফোরণে শিশু আহত

আপডেট : ২০ জুন ২০১৬, ১৮:১৭
মুন্সীগঞ্জের ইসলামপুর এলাকায় সোমবার বেলা ১১ টার দিকে বোমা বিস্ফোরণে মো. সাগর (১০) নামে এক শিশু আহত হয়েছে।
 
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে দক্ষিণ ইসলামপুর এলাকার উসমানের ছেলে।  পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার খোসা উদ্ধার করেছে।
 
সদর থানার ওসি ইউনুচ আলী জানান, পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরণ ঘটে। এতে সাগর নামে শিশু আহত হন।বোমাটি লাল স্কচটেপ মোড়ানো ছিল।