বাগেরহাটের মোড়েলগঞ্জে ৩১ বস্তা ভিজিএফের চালসহ বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লালকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমূল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল বারুইখালী ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাকে আটক করে।
মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমূল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারুইখালী ইউনিয়ন পরিষদে অভিযান চালনো হয়। এ সময় জেলেদের জন্য বরাদ্দকৃত ৩১ বস্তা চাল জব্দ করা হয়। জেলেদের মাঝে চাল বিতরণ না করে ভুয়া মাস্টাররোলের মাধ্যমে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
