ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান।
এতে ত্রিশাল পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ২০ লাখ ৫৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। পৌর সচিব নজরুল ইসলামের পরিচালনায় বাজেট বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অর্থ বিভাগের পরিচালক প্রফেসর ড. সুব্রত কুমার দে, চিফ ইঞ্জিনিয়ার সুব্রত তরফদার, প্যালেন মেয়র আজাহার উদ্দিন, প্যানেল মেয়র ২ মেহেদী হাসান নাছিম, কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, এবি সিদ্দিক শাহজাহান বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুকুল, ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ আসাদ, কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল প্রমুখ।
