বিকাশের সঙ্গে ব্যাগপ্যাকার্সের চুক্তি স্বাক্ষর

আপডেট : ২১ জুন ২০১৬, ১৩:০৮
মোবাইল পেমেন্ট সিস্টেম বিকাশ ও ব্যাগপ্যাকার্সের মধ্যে  চুক্তি সাক্ষর হয়েছে।
 
সম্প্রতি ব্যাগপ্যাকার্সের অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিকাশ এম কমার্সের অ্যাকাউন্ট ম্যানেজার আসাদুল্লাহ এমিল ও ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাগপ্যাকার্স।
 
এই চুক্তির আওতায় ব্যাগপ্যাকার্স থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ দিয়ে করলে ২০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। রমজান মাসজুড়ে এ অফার চালু থাকবে বলে জানান রিয়াজ আহমেদ বাবু।
 
তিনি বলেন, এই ছাড়ের পাশাপাশি অনলাইনে (bagpackersbd.com) ও রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে আমাদের সব শো-রুমে চলছে 'ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট' অফার। ব্যাগপ্যাকার্সে কালেকশনে থাকা যে কোন ব্যাগ কিনলে ক্রেতারা পাবেন একটি স্ক্যাচ কার্ড, আর এই কার্ড ঘষলেই মিলবে নগদ টাকা।
 
লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগের ওপর এই অফার দেয়া হয়েছে। বিস্তারিত: ০১৯১৩-৪৭১০৮৩, ০১৯৪৪-৩৫৫৩৪৩ নম্বরে।