বিকাশমান স্মার্টফোন বাজারে প্রতিনিধিত্বশীল অবস্থানে পৌঁছাতে আকর্ষণীয় কনফিগারেশনের ফোন এনে থাকে অপ্পো। কম দামী এই সব ডিভাইসের মাধ্যমে এরই মধ্যে বেশ পরিচিতিও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এবার প্রযুক্তিপ্রেমী মধ্যবিত্তদের জন্য 'অপ্পো এ৩৭' নামের একটি ফোন এনেছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা এই প্রতিষ্ঠান। বর্তমানে ফোনটি পাওয়া যাচ্ছে চীনের বাজারে। তবে আশাহত হওয়ার কিছু নেই, শিগগিরই বাংলাদেশের মতো বিকাশমান স্মার্টফোনের বাজারে আসছে ডিভাইসটি।
চীনের বাজারে 'অপ্পো এ৩৭' বিক্রি হচ্ছে ১৯৯ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।
৫ ইঞ্চি এইচডি এবং আইপিএস ডিসপ্লে’র এই স্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। অক্টাকোর মিডিয়া টেক এমটি৬৭৫০ প্রসেসরযুক্ত এই ফোনটি ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণে চলবে।
ডুয়াল সিমের এই ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। পাশাপাশি, ফোনটিতে রয়েছে ১২৮ জিবি স্টোর করার ক্ষমতা।
ফোরজি ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৬৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
১৩৬ গ্রাম ওজন ও ৭.৬ মিলিমিটারের এই ফোনটি খুবই স্লিক। সাদা, কালো এবং ধূসর রঙে ফোনটি মিলবে বাজারে। সূত্র- এনডিটিভি ও জিএসএম এরেনা।
