গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মীরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুমন উপজেলার পূর্ব মীরেরপাড়া গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকালে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেল থেকে সুমন নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে একটি ধানের ক্ষেতে কাঁদামাখা অবস্থায় সুমনের লাশ পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
