সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানে জামায়াতের পাঁচ কর্মীসহ ৪৬ গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটকদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১১ জন, কলারোয়ায় সাতজন, তালায় পাঁচজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে আটজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটায় দুইজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন তথ্যের সত্যত্য নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
উল্লেখ্য, ১২ দিনে জেলায় পুলিশের অভিযানে মোট পাঁচ শ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
