মুকসুদপুরের ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

আপডেট : ২১ জুন ২০১৬, ১৪:৩৭
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
 
মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান এসময় চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
 
এ শপথ গ্রহণ অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সিকদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।