শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৬, ১৪:৫০
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে রবিউল ইসলাম (৬) ও ফালগুনি মন্ডল (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে কৈখালি ইউনিয়নে নৈকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু রবিউল ইসলাম ও ফালগুনি মন্ডল একই গ্রামের শফিকুল গাজীর ছেলে ও হরিপদ মন্ডলের মেয়ে। 
 
পরিবারের স্বজনরা জানান, শফিকুল গাজীর পুকুরে পানিতে খেলার সময় সবার অজান্তে কোন এক সময় শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। ১২টার দিকে উভয় পরিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর হতে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশু দুটির পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।।