ফারুককে আটকাবে না বিসিবি

আপডেট : ২১ জুন ২০১৬, ১৫:১২
পদত্যাগের ঘোষণা দেয়া প্রধান নির্বাচক ফারুক আহমেদকে থাকার আটকানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। গত রবিবার বোর্ড সভায় দল নির্বাচনের ‘প্রচলিত ও প্রমাণিত’ কাঠামো বদলে ফেলে বিসিবি।
 
এরপর ফারুক আহমদে জানান, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন তিনি। সোমবার এর প্রতিক্রয়ায় নাজমুল হাসান জানান, ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
 
পাপন বলেন, তার অতীত দেখে তাকে সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক আলাপে প্রধান নির্বাচক পদটা ছিলই না। তাকে সম্মান দিতেই এটা রাখা হয়েছে। এরপরও যদি ও মনে করে অস্বস্তি… সে পদত্যাগ করতে পারে। এখানে ঝামেলা করার কোনো দরকার নেই। এখানে কনফিউশন ছড়ানোর কোনো সুযোগই নেই।”
 
দ্বিস্তরের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা রয়েছে। তবে বিসিবি সভাপতি এখানে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানকে যোগ করা ছাড়া আর কোনো পরিবর্তন দেখছেন না। তিনি বলেন, নতুন নির্বাচন পদ্ধতি নিয়ে নির্বাচকদের কোনো সমস্যা থাকার কথা নয়।