বগুড়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ২১ জুন ২০১৬, ২০:২৮

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় রাবেয়া বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নয়মাইল বাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। রাবেয়া বেওয়া ওই উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র-ফুলকোট গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী ।

 

পুলিশ জানায়, নয়মাইল এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রাবেয়া বেওয়া। এ সময় রাস্তা পারের সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।