দিনাজপুরের বীরগঞ্জে ইজিবাইক থেকে পড়ে সুবল বেশরা (৫৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুবল বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট বৈরাগী বাজার গ্রামের বাসিন্দা।
বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বীরগঞ্জ পৌরশহর থেকে ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
