কেন পানিরোধী প্রযুক্তিতে অনাগ্রহী শাওমি?

আপডেট : ২২ জুন ২০১৬, ১১:৫৫
সব স্মার্টফোন ব্যবহারকারীই চান, নিজের প্রিয় ডিভাইস পানি প্রতিরোধক হোক। কিন্তু অধিকাংশ স্মার্টফোনেই পানিরোধী প্রযুক্তি থাকে না। কেন?
 
কারণ জানিয়েছেন শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন। তার মতে, পানিরোধী স্মার্টফোন বাজারে আনার একাধিক সমস্যা রয়েছে। প্রথমত, কোনও কারণে ফোনে যদি আঘাত লাগে, তাহলে ফোনের পানি প্রতিরোধক ক্ষমতা কমে যায়। দ্বিতীয়ত, একটি ফোনে পানিরোধী সুবিধা যুক্ত করতে গেলে ফোনটির দাম প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে যায়।
 
শাওমির ফোনে কেন পানিরোধী প্রযুক্তি নেই, এমন প্রশ্নের উত্তরে এসব কথা জানান লেই জুন।
 
বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ মডেল দুটিতে পানিরোধী প্রযুক্তি রয়েছে। কিন্তু ডিভাইস দুটির দাম সাধারণের নাগালের বাইরে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।