ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৬ সালের বার্ষিক অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধিবেশনে সভাপতিত্ব করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার একথা বলা হয়।
-বাসস
