বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ জামিনে মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিকেল সাড়ে চারটার দিকে মুক্তি পান তিনি।
কারাগারের সিনিয়র জেলসুপার প্রশান্ত কুমার বনিক জানান, তার বিরুদ্ধে ৩১টি মামলা ছিল। সব কয়টি মামলায় তিনি জামিন পেয়েছেন। বুধবার সকালে জামিনের কাগজপত্র কারাগারে পোঁছায়। বিকালে যাচাইবাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়।
