সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে মাহতাব উদ্দিন (৪৭) নামক এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মাহতাব উদ্দিন ওই গ্রামের মৃত মখদ্দস আলীর ছেলে।
বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) এবিএম বদরুজ্জামান জানান, মাহতাব উদ্দিনের সঙ্গে জমি নিয়ে আলীনগর গ্রামের রুবেল-সুমন গ্রুপের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় মাহতাব উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।
