নাটোরে সেমাই কারখানায় দেড় লাখ টাকা জরিমানা

আপডেট : ২২ জুন ২০১৬, ১৯:২২
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী আঞ্চলিক কার্যালয় বুধবার নাটোরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে একটি সেমাই কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে।
 
বিএসটিআই'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় বিএসটিআই বুধবার নাটোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় আল জোহরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে অভিযান চালায়। এ সময় এই কারখানায় বিএসটিআই'র ভুয়া মার্ক ও কোনো সার্টিফিকেট ছাড়াই সেমাই, বিস্কুট ও চিপস উৎপাদন করতে দেখা যায়।
 
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত এই কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করে। এ বিষয়ে বিএসটিআই'র আঞ্চলিক পরিচালক মোর্তজা হোসেন শাহ জানান, ভেজাল খাদ্য উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।